শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ উপলক্ষে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। চেম্বারের বর্তমান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় জেলা পরিষদ কার্যালয়ে আগত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়, যা অনুষ্ঠানে উৎসবমুখর আবহ যোগ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী, ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী।আরও উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, মোঃ তৌহিদুর রহমান পাপ্পু, মোঃ ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, আরিফুল কবীর আপেল, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, আহাম্মেদ মামুন, শুভ্র সাহা, বাবনসহ সহ-সচিব তন্ময় বনিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত প্রশাসকের নেতৃত্বে শেরপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ
রবিবার, মার্চ ২৯, ২০২৬
0
Tags

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন