পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেরপুর জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট মোঃ আব্দুল মান্নান, বিজ্ঞ জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবী,শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সুলতান আহমেদ ময়না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব এম. কে. মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামিউল ইসলাম আতাহার।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবী সমাজের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতার করেন।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন