মাদারগঞ্জে জামাই মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরপাকেরদহ ইউনিয়নে জামাই মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চরনগর খালেকননেছা একাডেমি মাঠে জামাই মেলা পরিচালনা কমিটি গঠন করা লক্ষে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ। উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক ছানাউলা চানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা ছাত্র দলের সহ সভাপতি আব্দুল মোতালেব খোকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন কলেজ ছাত্র দলের আহবায়ক শামীম আহমেদ। এসময় উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু,  জাকির সরকার, মঞ্জুরুল মাষ্টার, এসমে আজম,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং ১নং চরপাকেরদহ ইউনিয়নে সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)