মোঃ সাইদুর রহমান সাদী \ জামালপুর শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশীয় ও সামুদ্রিক মাছের বিশ্বস্ত প্রতিষ্ঠান “মাছের হাট”। আজ ৮ মে শুক্রবার সকাল ১০টায় বিজয় চত্বর সংলগ্ন বাগে আবেদ মোড়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মুসলেহ উদ্দিন, মোঃ মমিনুল ইসলাম, মোঃ শামীম আশরাফ, মোঃ জোবায়ের হোসেন, মোঃ সুরুজ্জামান, মোঃ আহসান উল্লা, মোঃ মহিউদ্দিন মাহদী, মোঃ পারভেজ, মোঃ সোহানুর রহমান ও মোঃ আব্দুল্লাহ, বিএনপি নেতা শহীদ, জামালপুর জজ কোর্টের এডভোকেট এস.এম কামরুল হাসান পলাশ, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল, সাংবাদিক ওয়াহিদ মাহমুদ রুকন, সাংবাদিক মোশারফ হোসেন সরকারসহ প্রমুখ।
আয়োজকরা জানান, আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্রেতাদের কাছে মানসম্মত মাছ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই “মাছের হাট”-এর যাত্রা শুরু হয়েছে। এখানে ইলিশ, রুই, কাতল, বোয়াল, টাকি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, টুনা সহ প্রায় ৩০ প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হলোÑ মাছ বাজারের দুর্গন্ধ ও ময়লাপানিমুক্ত মনোরম পরিবেশে মাছ কেনার সুযোগ। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে অনলাইন ও অফলাইনে অর্ডার গ্রহণ করা হচ্ছে। অর্ডার অনুযায়ী ছোট ও বড় মাছ কেটে পরিষ্কার করে রান্নার উপযোগী অবস্থায় হোম ডেলিভারিও দেওয়া হবে। রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা এবং বিক্রিত পণ্যে ত্রæটি পাওয়া গেলে ফেরত নেওয়ার ব্যবস্থাও। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে। অর্ডারের জন্য যোগাযোগ নম্বর ০১৮৭০-৪২৯৬৬৭ এবং ০১৩৫৪-০৩৯৬৭৭। এছাড়া “মাছের হাট” ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
উপস্থিত অতিথিরা বলেন, জামালপুরে আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে মাছ বিক্রির এমন উদ্যোগ ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে এবং মাছ বাজার ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন