শেরপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত ১৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মোঃ সাইদুর রহমান সাদী
0

 

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে শেরপুর সদর উপজেলার খরমপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর উপজেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মাযমুনর রশীদ পলাশ।
এছাড়া বর্ধিত সভার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত এমপি প্রার্থী ও আগামী শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ সানসিলা জেরিন প্রিয়াঙ্কা।
সভা সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা মোঃ সাইফুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে শেরপুর সদর উপজেলা বিএনপির অধীনস্থ মেয়াদোত্তীর্ণ ১৪টি ইউনিয়ন আহ্বায়ক/পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরিশেষে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম-এর যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)