রমজানের পবিত্র আবহে সৌহার্দ্য, সম্প্রীতি ও আজীবন বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে শেরপুরে অনুষ্ঠিত হলো এসএসসি ১৯৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে শেরপুর সরকারি কলেজ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মিলিত হন ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা—স্মৃতিচারণ, কুশল বিনিময় ও প্রার্থনায় কাটে এক আনন্দঘন সময়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সরকারি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহমুদ আনোয়ার খান, শেরপুর সরকারি কলেজ-এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আক্রাম হোসেন এবং কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম ও ৯২ ব্যাচ শেরপুর জেলা শাখার উপদেষ্টা সুলতান আহমেদ ময়না। তাঁরা ৯২ ব্যাচের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসএসসি ১৯৯২ ব্যাচ শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রউফ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহেল শাফী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মাসুম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আহছান হাবীবসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এছাড়া শেরপুর সদর, নকলা, শ্রীবরদী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন ৯২ ব্যাচেরই গর্ব, জামালপুরে কর্মরত পুলিশ কর্মকর্তা (অফিসার ইনচার্জ, ওয়্যারলেস) মোঃ আহসান হাবীব। এরপর দেশ, জাতি ও ব্যাচের সদস্যদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
আয়োজনে অংশ নেওয়া বন্ধুরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে তোলে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে। ৯২ ব্যাচের এই মিলনমেলা প্রমাণ করে—সময় পেরিয়ে গেলেও বন্ধুত্বের বন্ধন অটুট থাকে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন