শেরপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ ৭০ বছরের বৃদ্ধ মাদক কারবারী আটক

মোঃ সাইদুর রহমান সাদী
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৭০ বছরের এক বৃদ্ধ মাদক কারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৮ শে ফেব্রুয়ারি শনিবার সকালে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি অভিযানিক দল শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- মোঃ আব্দুর রশিদ (৭০) কে আটক করে পরে তার হেফাজত উদ্ধার করা হয় ৫ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট।
ধৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এস আই) মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আব্দুর রশিদের বিরুদ্ধে বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা স্বীকার করে শনিবার বিকেলে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নন্দিরবাজার এলাকায় এ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করি।
এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে।
ধৃত আব্দুর রশিদকে শেরপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)