“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” স্লোগানকে ধারণ করে জেলা হাজী কল্যাণ সমিতি, শেরপুর-এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৭ হিজরি) বিকাল ৪টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনের ৩য় তলার হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী এবং শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সিদ্দিক আহমাদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন-এর সদস্য ও জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দ।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবকল্যাণমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজে নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।
এছাড়াও সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও জেলার অন্যান্য হাজীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন