বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা খাইরুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর ইসলাম ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন লাগলে করণীয় কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী প্রদর্শনী উপস্থাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)