শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
৮ মার্চ বিকালে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি নারী অধিকার সমুন্নত রাখতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা, অশিক্ষা, কুসংস্কার ও গোড়ামি পরিহার, পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবারে নারীর অবস্থান সুদৃঢ় করা এবং নারীর অগ্রযাত্রায় সমাজের সকলের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নারী ক্ষমতায়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (সার্কেল) নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর সদর) মাহবুবা হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লুৎফুল কবীর, জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, বিশিষ্ট নারীনেত্রী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাঃ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)