দায়িত্ব নিয়েই দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়ার প্রত্যয় নবনিযুক্ত প্রশাসক পলাশের

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ আজ ১৬ মার্চ (সোমবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দুপুরে শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় নবনিযুক্ত প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর পলাশ শেরপুরবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন। প্রশাসক হিসেবে নয়, একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “এর আগে এই পরিষদে যারা দায়িত্বে ছিলেন, তাদের সময়কার যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটিকে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে।”
নবনিযুক্ত প্রশাসক বলেন, জেলা পরিষদের বিপুল পরিমাণ জমি বর্তমানে বেদখল রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, জাফর আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা মো. শওকত হোসেন, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
এর আগে সোমবার দুপুরে ঢাকা থেকে শেরপুরে পৌঁছালে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)