শেরপুর জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির সদস্য সচিব ও শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নবনিযুক্ত হয়েছেন।
তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম কালামের সুযোগ্য সন্তান। শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে তিনি ইতোমধ্যেই শেরপুর জেলার মানুষের আস্থা অর্জন করেছেন।
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে জেলার বিভিন্ন মহলে তিনি সুপরিচিত।
এ বি এম মামুনুর রশিদ পলাশকে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় জেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের মাঝে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে শেরপুর জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন