ব্রহ্মপুত্রে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে মর্মান্তিক প্রাণহানি, শোক প্রকাশ ছাত্র অধিকার পরিষদের

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখা।
শনিবার বিকেলে ঈদের আনন্দে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা। হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে নদীতে ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এক বিবৃতিতে সংগঠনটির জেলা সভাপতি সাদ্দাম আহমেদ রাজু এবং সাধারণ সম্পাদক রবিউল ইমন রেজা (রাজন) নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে বলা হয়, উৎসবের আনন্দঘন সময়ে এমন আকস্মিক প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।সংগঠনটি আরও জানায়, উৎসব মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করে ঝুঁকিপূর্ণ অবকাঠামো চালু রাখা প্রশাসনের চরম ব্যর্থতার পরিচায়ক। এ ধরনের অবহেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)