মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শহরের শহীদ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফুলেল শুভেচ্ছা অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়। তাদের শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা ও দেশাত্মবোধক উপস্থাপনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন।উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
0
Tags




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন