শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের দুর্গম ঝুলগাঁও পাহাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি, ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরু দুটি আটক করে।
অভিযানটি পরিচালনা করেন টহল কমান্ডার নায়েক নাজমুল। এ বিষয়ে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, জব্দকৃত গরু দুটির আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন