ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় জানানো হয়, ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে রেঞ্জাধীন জেলাগুলোর মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন কার্যক্রমে সাফল্য, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের মানদণ্ডে সর্বোচ্চ অবস্থানে থেকে এই স্বীকৃতি অর্জন করেছে শেরপুর জেলা পুলিশ।
পরে ডিআইজির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তার নেতৃত্বে শেরপুর জেলা পুলিশের ধারাবাহিক সাফল্য ও জনমুখী উদ্যোগগুলো বিশেষভাবে প্রশংসিত হয় সভায়।
এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবামুখী পুলিশিংয়ে তার দক্ষ নেতৃত্ব শেরপুর জেলায় ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন এনেছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন