মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ২৬ মার্চের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হলে পুরো জেলাজুড়ে সৃষ্টি হয় এক গম্ভীর ও শ্রদ্ধাময় আবহ।দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদ ও শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেখানে উপস্থিত সকলের মধ্যে বিরাজ করে এক গভীর আবেগ ও শ্রদ্ধার অনুভূতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সোহেল রানা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান, ডিএসবি ডিআইও-১ ইন্সপেক্টর মিজানুর রহমান, আরওআই ইন্সপেক্টর দুলাল আকন্দসহ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।মহান স্বাধীনতা দিবসের এ আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সে সময় শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থাপনায় ছিলেন শেরপুর সদরের সহকারী কমিশনার ( ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন