গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন।
এরপর জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহবুবা হক, সহকারী কমিশনার (রাজস্ব) শাকিল মোহাম্মদ, সহকারী কমিশনার (নেজারত ও ট্রেজারি) রাজিব সরকার, সহকারী কমিশনার (সংস্থাপন, শিক্ষা ও কল্যাণ) মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (আইসিটি ও ফ্রন্ট ডেস্ক) মোঃ নাহিদ হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে শেরপুর জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা মহান স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থাপনায় ছিলেন শেরপুর সদর সরকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)