স্বাধীনতা দিবসে শেরপুরে বিএনপির বহুমাত্রিক কর্মসূচি: পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। ২৬ মার্চ প্রথম প্রহরে শেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শেরপুর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
দিবসের পরবর্তী কর্মসূচি হিসেবে শেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন সদর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহ্বায়ক ও জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এমদাদ মাস্টার, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিন্টু, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রুমীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা জাসাসের আহ্বায়ক আমিনুল ইসলাম দীপু ও সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, সদর যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি বাবুর সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিএনপির এ কর্মসূচি নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)