শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে শেরপুর শহরের ডায়নামিক আইটি ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আধুনিক ও স্মার্ট পুলিশিং ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ নারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দাপ্তরিক কাজকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে যথাযথভাবে প্রয়োগ করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, রিজার্ভ অফিসের আরওআই মোহাম্মদ দুলাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন