শেরপুর-৩ আসনের স্থগিতকৃত নির্বাচনে আগামী ৯ এপ্রিলকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক তিনবারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেলের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। ৩০ মার্চ বিকাল ২টা থেকে দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর শহর থেকে প্রায় ১০০ মোটরসাইকেলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের লঙ্গরপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ ও সফরসঙ্গীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।লঙ্গরপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেকেরচর ২ নম্বর ওয়ার্ডে নারী-পুরুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতির সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ও চেম্বারের নেতা হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সুলতান আহমেদ ময়না, চেম্বারের নেতা রাশেদুল ইসলাম ডিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন ও স্বাধীন, জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রিঙ্কু, যুবদল নেতা মোরশেদ, জাহিদ সরকার, নেজামুলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ।প্রচারণাকালে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশা শোনেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন। কর্মসূচিগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী বলেন, এই এলাকা তাঁর নানার বাড়ি হওয়ায় ব্যাপক আবেগঘন মুহূর্ত হয়ে দাঁড়ায় সকলেই তাকে আপন করে নেয় সে সময় তিনি বলেন “মাহমুদুল হক রুবেল এই এলাকার পরীক্ষিত নেতা। তিনি বারবার জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়ে উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আগামী ৯ এপ্রিল ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এই এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমি শ্রীবরদী-ঝিনাইগাতীর সর্বস্তরের ভোটারদের আহ্বান জানাই—আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিন এবং রুবেলকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।”এছাড়া, স্থানীয় জনসাধারণ ও নেতৃবৃন্দের মাঝে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা যায়। তারা মনে করেন, সাবেক তিনবারের সফল সংসদ সদস্য হিসেবে মাহমুদুল হক রুবেলের অভিজ্ঞতা ও রাজনৈতিক দক্ষতা ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনের সুযোগ তৈরি করতে পারে। অনেকেই আশা প্রকাশ করেন, তিনি পুনরায় নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব—এমনকি মন্ত্রিত্বের সুযোগও পেতে পারেন, যা এই অঞ্চলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।সাধারণ ভোটারদের এমন প্রত্যাশা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেতৃবৃন্দও বিশ্বাস করেন, জনগণের এই আস্থা ও সমর্থনই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে বিজয়ের ভিত্তি গড়ে তুলবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন