শ্রীবরদীর বটতলায় বিএনপির ইফতার মাহফিল দলমত নির্বিশেষে দুই হাজার রোজাদারের অংশগ্রহণ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ মাহফিল এলাকায় সম্প্রীতির আবহ তৈরি করে।
সোমবার (২ মার্চ) বিকেলে বটতলা বাজার সংলগ্ন ধানের খলায় তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের শিক্ষা অনুসরণ করে নৈতিকতা, সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা। এছাড়াও বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি, অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, তাতিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সোহেল।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনজুরুল ইসলাম, শাহজামাল আশিক চেয়ারম্যান, রফিকুল ইসলাম মেম্বার, জাতীয় পার্টির নেতা সেলিম মিয়া, ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন, ছাত্রদল নেতা সজিব হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রায় দুই হাজার ধর্মপ্রাণ রোজাদার ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)