শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দীপংকর রায়। সম্প্রতি তাঁর যোগদানের মধ্য দিয়ে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে শেরপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে দীপংকর রায় শেরপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সক্ষম হবেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। ইতোমধ্যে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর সুদীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পরিকল্পিত কর্মপরিকল্পনার ফলে শেরপুর জেলা পরিষদের সেবামূলক কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আসবে।
জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করছেন জেলার সচেতন মহল।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন