পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের চকপাঠক এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে বায়তুল নূর কল্যাণ সমাজ। এ মহতী উদ্যোগে প্রধান ভূমিকা পালন করেন সমাজসেবী হোসাইন মোহাম্মদ আল-আমিন, যার সহযোগিতায় শতাধিক পরিবারে পৌঁছে যায় ঈদের আনন্দ।
১৮ মার্চ বিকেলে রাশেদুল হোসাইন ডিয়ারের ডিয়ার মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২৩০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বায়তুল নূর কল্যাণ সমাজের আওতায় মোট ৫৫৬টি পরিবার রয়েছে, যার মধ্যে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল নূর কল্যাণ সমাজের সভাপতি রাশেদুল হোসাইন ডিয়ার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তজি মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল ইসলাম মুকুল, শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাংবাদিক আলমগীর হোসেন, নয়আনী সমাজের সভাপতি আকরামুজ্জামান বাবুল, চকপাঠক আড়াই আনী সমাজের সভাপতি লালন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আরিফ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হোসাইন মোহাম্মদ আল-আমিনের মতো সমাজসেবীদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। তারা বায়তুল নূর সমাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, এ সমাজকে মাদক, জুয়া ও বাল্যবিবাহমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সমাজের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার তারা দৃঢ়ভাবে পালন করবে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন