শেরপুরে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মজিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি, সবার শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ সার্জেন্ট আব্দুল মজিদ আর নেই। তিনি ৬ মার্চ ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম সার্জেন্ট আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতার মাঝেও তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে নিজেকে সর্বদা নিবেদিত রেখেছিলেন। তাঁর বিনয়, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির কারণে তিনি সকলের কাছে একজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তিনি শেরপুর জেলার সাহাব্দীরচর কামারপাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম হাসু কামারের দ্বিতীয় পুত্র। শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল উপস্থিত থেকে মরদেহ সেনাবাহিনীর পতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে এবং রাষ্ট্রীয় সালাম ও ফায়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর চৌকস দল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে ৬ মার্চ আসর কামারেরচর বাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির নেতা মোঃ আক্রাম হোসেন রাহাত, বিএনপি নেতা জিএস আমিনুল ইসলাম শিপন, কামারেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান দুলাল, মরহুমের ভাই মোঃ আব্দুর রশিদ।
এছাড়াও শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এবি (অব.) নৌবাহিনী সুলতান আহমেদ ময়না। আরও উপস্থিত ছিলেন মরহুমের সহযোদ্ধা ৯১ ব্যাচের আসাদুজ্জামান মনির, এডভোকেট কামরুল, সংস্থার উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার সেলিম চৌধুরী, পিটি অফিসার মোঃ মোবারক হোসেন, সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন অভিভাবক, সহযোদ্ধা এবং মানবিক মানুষ হিসেবে সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)