শেরপুরে জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও তেল পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলায় জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলার পেট্রোল পাম্প মালিক, জ্বালানি সরবরাহকারী, ব্যবসায়ী, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অবৈধ সরবরাহ বরদাস্ত করা হবে না। এ সময় অবৈধ জ্বালানি সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের মাধ্যমে সরকারের জারিকৃত নির্দেশনা প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আরিফ হোসেনসহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ম্যানেজার ও প্রতিনিধিরা।
সভায় জ্বালানি পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং পাচার রোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)