জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) পৌর এলাকার কাঠগোলাপ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই।
সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী, জেলা সহ-সভাপতি এস এম মাসুদ আলম খোকন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বকশীগঞ্জ উপজেলার এনসিপি সমন্বয়ক মোসাদ্দেকুর রহমান মানিক।সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বকশীগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি। বক্তারা বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষের কাছে সঠিক ও সুলভ চিকিৎসাসেবা পৌঁছে দিতে ক্লিনিক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন