শেরপুরে জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি । 
শেরপুরে জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকাল ৫টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেরপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও ক্রীড়া সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিন্নাত আলী ও ফরিদ আহমেদ লুলু, শেরপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভী, আব্দুল মান্নান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেরপুর জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাসেল রাজন, ফুটবল কোচ শেখ হিমন, অ্যাথলেটিক্স কোচ মোহাম্মদ আলমগীর হোসেন, বিশিষ্ট রেফারি ও সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন, সাঁতার কোচ সরোয়ার জাহান পপলিন, শেরপুর সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ এবং জেলা ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকীসহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রেফারি, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা উপস্থিত থেকে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল শেরপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন, শেরপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)