জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নদীর পাড় ভেঙে নিহত সুমনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহত সুমনের বাবা-মায়ের হাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নিহত সুমনের পরিবারকে ২৫ হাজার টাকার অনুদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে প্রত্যেককে ৭ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ মে উপজেলার চিকাজানী ইউনিয়নের খানপাড়া এলাকায় নৌকা ভেড়াতে গিয়ে নদীর পাড় ভেঙে যমুনা নদীতে নিখোঁজ হন নৌকার মাঝি সুমন। নিখোঁজের চার দিন পর তার মরদেহ যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন