শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ৮৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের সামনের মাঠে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চেকগুলো উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের মাঝে চেক বিতরণ করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলবেরুনী, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।
অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন শাহরিয়ার রাফিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলো এই আর্থিক সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন