আজ ২৪ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা (মে ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, ই-নামজারি, খাস জমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় সরকারি সেবা প্রদানের মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত, স্বচ্ছ ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ (এসি ল্যান্ড), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন