রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় ১২ জন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেন তিনি।
বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর মধ্যে ছয়জন হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজের এবং অপর ছয়জন সানান্দবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, পরীক্ষার বিধিমালা অনুযায়ী ইউএনওর নির্দেশে ১২ জন পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিনই কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।”
দেওয়ানগঞ্জে ডিগ্রি পরীক্ষায় অসদুপায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
শনিবার, জুলাই ২৫, ২০২৬
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানঅপরাধ
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন