মাহিন্দ্র ট্রাক্টর সহ আকাশমনি গোলাই জব্দ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

৩টি মাহিন্দ্র ট্রাক্টর সহ আকাশমনি গাছের প্রায় ৫ শতাধিক গোলাই জব্দ করেছে জামালপুর বন বিভাগ। ২৪ নভেম্বর রবিবার শেরপুর - জামালপুর প্রধান সড়কের  সাহাপুর এলাকা থেকে রাত সাড়ে ১২ টায় জব্দ করা হয়েছে। জব্দকৃত ৩টি গাড়ীসহ গোলাই গুলো জামালপুর জেলা বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে রবিবার দুপুরে তথ্য সংগ্রহ করতে গেলে কোন তথ্য প্রদান ও বক্তব্য দিতে রাজি হয়নি জেলা বন বিভাগের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক। জানা যায়, গত ২৩ নভেম্বর শনিবার রাত সাড়ে নয় টায় জামালপুর শহর দিয়ে মধুপুরের দোখলা থেকে ৩টি  মাহিন্দ্র ট্রাক্টরে আকাশ মনির গোলা গুলা মাদারগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক ও স্থানীয়রা ড্রাইভারকে কাগজ পত্রের কথা জিজ্ঞেস করলে তারা সিও অনুমতি দেখায়। সিও করা কাগজটির বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনকে অবগত করলে তিনি গাড়ী গুলোর বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তাকে অবগত করার জন্য পরমর্শ দেন। সংবাদ পেয়ে ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তা রাতেই জামালপুর বন বিভাগের বিএম (ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী) জিয়াউল হককে পাঠিয়ে ৩টি মাহিন্দ্র ট্রাক্টর উদ্ধার করে নিয়ে যায়। কথা হলে দোখলা রেঞ্জ কর্মকর্তা ফরেষ্টার মোঃ হামিদুল ইসলাম জানান,  সিও দিয়ে জামালপুর জেলায় আকাশমনি গোলাই নিয়ে যেতে পারে না।  তাদের অনুমতি দেওয়া হয়নি। মধুপুর বন বিভাগের লর্ট এলাকা থেকে কুড়ালিয়া বাজার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল। সেটা জামালপুর কিভাবে গেল আমার জানা নেই। কথা হলে ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান, গোলাই গুলো জব্দ ও মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)