ইসলামপুর প্রতিনিধি \
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে অচেনাদের স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। ২৪ নভেম্বর রোববার দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সম্মেলন কমিটিতে ৭জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখার প্রতিবাদ জানান তারা। ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী বলেন, ২২ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার ৭জন প্রতিনিধি নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের বিগত জুলাই/আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কোন অস্তিত্ব ও ভূমিকা ছিল না। সাধারণ শিক্ষার্থী মোঃ শরীফ সরকার বলেন, জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, জিহাদ, তওহিদ উর রহমান, আর এইচ রবিন, সারমিন ইসলাম, সানজিদা হক সিমু এরা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোসর বলে জানান তারা। তারা জেলা কমিটি থেকে ওই ৭জনকে অপসারণের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ সাঈম খান, মোঃ রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীমসহ আরো অনেকে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন