ছাইদুর রহমান।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর বিকেলে ফাইনাল খেলাটি নরুন্দি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন নরুন্দি ব্রম্মোত্তর টাইগার ক্লাব বনাম দাপুনেশ্বর অন্তরঙ্গ ফুটবল ক্লাব।
ব্রম্মোত্তর টাইগার ক্লাব ২-০ গোলে দাপুনেশ্বর অন্তরঙ্গ ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানী এবং রানার আপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানী পুরস্কার হিসেবে দেয়া হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কয়েক হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন