নিজস্ব প্রতিবেদক ।।
দিগপাইত থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু সাইদকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে জামালপুর সদর থানাধীন দিগপাইত উপশহর এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু সাইদের দোকানে যৌথ অভিযান পরিচালনা করে চার বোতল বিদেশী মদসহ আসামীকে গ্রেফতার করা হয়। অত:পর উপ-পরিদর্শক মো: শামছুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন