![]() |
| । মোঃ রাশেদুর রহমান রাসেল । |
জামালপুরে পণ্যবাহী গণপরিবহনে সাংবাদিক পরিচয়ের মাধ্যমে প্রকাশ্য চাঁদাবাজি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে। কেননা, বিস্তর অভিযোগ আছে, জামালপুর শহরের ডাকপাড়া মোড় থেকে শেরপুর ব্রীজ পর্যন্ত সাংবাদিক পরিচয়ে বিভিন্ন পণ্যবাহী বিভিন্ন প্রকার যানবাহনের পথ রোধ করে মোটা অংকের টাকা আদায় করে আসছে একদল চিহ্নিত দুষ্কৃতিকারী। তারা ভোর রাত থেকে দলবদ্ধভাবে এই অপরাধ সংঘটন করে আসছে দীর্ঘদিন ধরে। অথচ প্রশাসনের নিরবতায় এ চাঁদাবাজদের অপকর্ম অব্যাহতভাবে চলমান আছে। এদের কারণে অতীষ্ঠ হয়ে উঠেছে ভুক্তভোগী গাড়িচালক ও ব্যবসায়ীরা। তারা এই দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। এদিকে বিষয়টি প্রকৃত সাংবাদিকদের জন্য সত্যি লজ্জাষ্কর। কেননা এরা অপকর্মে নিয়োজিত থেকেও নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিতে একটুও কুন্ঠাবোধ করে না। করছে চাঁদাবাজি আর ছিনতাই অথচ পরিচয় দিচ্ছে সাংবাদিক বলে। এটা আমরা মেনে নিতে পারি না। এমনকি চলতেও দিতে পারি না। কেননা এটা কোন মগের মুল্লুক নয়। আমরা দ্ব্যর্থহীনকন্ঠে বলতে চাই এই অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। কলঙ্কমুক্ত হোক সাংবাদিকতার মতো মহান পেশা। অনতিবিলম্বে এই বিশেষ অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা জরুরি।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।

.jpg)
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন