নান্দিনার গোবিন্দপুরে ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান ।।  

শুক্রবার রাতে জামালপুর সদর উপজেলার ১০ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত দুইদিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ও শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। 

অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকসেদুর রহমান হারুন। 

ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব। দুইদিনব্যাপী ওয়াজ মাহফিলে দেশের বিভিন্নস্থান থেকে আগত ইসলামী চিন্তাবিদরা বক্তব্য পেশ করেন। এছাড়াও স্থানীয় ইসলামী চিন্তাবিদরাও কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)