শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে শেরপুর জেলা শহরের খরমপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর শহর শাখার উদ্যোগে নবগঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক জেলা আদালতের বিজ্ঞপিপি এডভোকেট আব্দুল মান্নান।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মাযমুনর রশীদ পলাশ। শেরপুর সদর থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। শেরপুর শহর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী। এছাড়া বর্ধিত সভার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেরিন প্রিয়াঙ্কা। সভায় সঞ্চালনা করেন শেরপুর জেলা আদালতের বিজ্ঞ জিপি ও শহর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব খন্দকার মাহবুবুল আলম রকীব। সভায় সর্বসম্মতিক্রমে শেরপুর শহর বিএনপির অধীনস্থ মেয়াদোত্তীর্ণ ৯টি পৌর ওয়ার্ডের আহ্বায়ক/পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরিশেষে শেরপুর শহর বিএনপির আহ্বায়ক শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান, অ্যাডভোকেট এবং সদস্য সচিব মোঃ জাফর আলী এর যৌথ স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন