শেরপুরে এমপি প্রার্থী মাসুদের সমর্থনে জনসমুদ্র— মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিশাল মিছিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রবিবার (৯ নভেম্বর) বিকেলে হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে।
বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ৯ অক্টোবর শেরপুর সদর আসনের জন্য সানসিলা জেবরিন প্রিয়াংকাকে প্রাথমিক মনোনয়ন দিলেও, তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের এক বড় অংশ শফিকুল ইসলাম মাসুদ-কে প্রার্থী হিসেবে দেখতে চায়— এমন দাবিতেই এই অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়।
শহরের বিভিন্ন অঞ্চল থেকে ঢল নামে মিছিলকারীদের। “তৃণমূলের প্রার্থী চাই, মাসুদ ভাইকে চাই” — এমন স্লোগানে পুরো শহর মুখর হয়ে ওঠে। জনতার উপস্থিতিতে শহর পরিণত হয় মিছিলের নগরীতে।
মিছিল শেষে রঘুনাথ বাজার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস আমিনুল ইসলাম শিপন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, সাবেক কাউন্সিলর ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা দলের যুগ্ম সম্পাদক সুমাইয়া আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার প্রমুখ।
বক্তারা বলেন, “শফিকুল ইসলাম মাসুদ হচ্ছেন তৃণমূলের হৃদয়ের মানুষ। তিনি কর্মী, জনগণ ও এলাকার মানুষের পাশে থেকে সবসময় আন্দোলন-সংগ্রামে ছিলেন। তাই শেরপুরবাসীর একটাই দাবি— বিএনপির সদর আসনে মাসুদকে মনোনয়ন দিতে হবে।”
মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল লতিফ, সদর থানা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিস্টার, দপ্তর সম্পাদক সেলিম শাহী, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল, শিশু বিষয়ক সম্পাদক তুহিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, সহ-সভাপতি মীর কাশেম, যুগ্ম সম্পাদক রাহাত, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, তাতীদলের সদস্য সচিব রুমান আহমেদ, শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সাবেক ছাত্রদল সভাপতি শওকত হোসেন, শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসিফ, যুবদলের সহ-সভাপতি শাহজাহান এবং তাতীদলের আহ্বায়ক লালন মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।
উল্লেখযোগ্য যে, এই বিশাল মিছিলে শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত না থাকলেও, তার পক্ষে জনগণের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন বিএনপির রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। তৃণমূলের দাবি— “মাসুদই পারেন শেরপুরে বিএনপিকে শক্তভাবে ফিরিয়ে আনতে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)