ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬-এর আওতায় শেরপুর জেলায় বালক ও বালিকাদের জন্য মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি শেরপুর জেলায় অনুষ্ঠিত অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতায় জেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩০ জন প্রতিযোগীকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।
নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ২৬ জানুয়ারি শেরপুর জেলা শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র দাস। তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ ফরিদ আহমেদ লুলু, জিন্নত আলী, অ্যাথলেটিক্স কোচ মোঃ আলমগীর হোসেন ও আব্দুল মান্নান, সাংবাদিক সুলতান আহমেদ ময়না সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন