জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের দিগারবাড়ী মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সরকারী রাস্তার চারা গাছ কেটে রাতের আধারে জোর পূর্বক ভাতিজার জমি দখলের চেষ্টা করছে চাচা মো: জহুরুল হক গং। ২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাতে দিগার বাড়ীতে এস.এম জাকের এলাহীর ছেলে মশিউর রহমান রাকিবের ভোগ দখলীয় জমি তে একই এলাকার মৃত তাহসেন আলীর ছেলে মো: জহুরুল হক, মাহবুবুল হক জেমি ও মো: সেলিম রেজার নেতৃত্বে জোর পূর্বক দখলের চেষ্টা চালায়।
মশিউর রহমান রাকিব জানান, দীর্ঘদিন আগে আমার বাবার কাছে দিগারবাড়ী মৌজার ৬০ শতাংশ জমি দলিল মূলে কিনে নিয়েছি। সেই জমিটি জামালপুর-সরিষাবাড়ী রাস্তার সাথে হওয়াতে জমির মূল্য বেড়ে যাওয়ার কারণে আমার চাচা জহুরুল হক তার ভোগ দখলীয় জমি রেখে আমার ক্রয় কৃত জমিটি বিগত ৬ মাস ধরে জোরপূর্বক দখলের একটি পায়তারা করে আসছে। আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার ফলে গত ১৭ জানুয়ারী জামালপুর সদর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছি। চাচা জহুরুল জিডির রেশ ধরে গতকাল রাতে আমার দখলীয় জমিতে মাটি ফেলানোর চেষ্টা করছে। রাকিব এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাকিবের বাবা এস এম জাকের এলাহী জানান, জমির বিরোধ মিমাংসার জন্য এলাকায় একাধিক শালিস দরবার হয়েছে। সেই দরবারে জহুরল হক বিরোধ পূর্ণ জমিতে আর কখনো যাবে না এবং সেই দরবারে তিনি মাফ চেয়ে আপস মিমাংসা করেছে।
ওই এলাকার খোরশেদ জানান, রাকিব সদর থানায় জিডি করার পরে পুলিশ এলাকায় তদন্ত করে গেছে। পুলিশ এলাকার লোকজনদের সাথে নিয়ে আইন শৃঙ্গলা বজায় রাখতে জহুরুল হকের পরিবার কে বিরোধ পূর্ন জমিতে না যাওয়ার জন্য সর্তক করেছে।
১৩নং মেষ্টা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দিগারবাড়ী এলাকায় রাস্তার সরকারী গাছ কাটার খবর পেয়েছি। ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করে বলতে পারবো কি হয়েছে।
এ ঘটনায় মো: জহুরুল হকের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন