শেরপুর সদরে গণসংযোগয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় ব্যাপক সাড়া পাচ্ছেন। আজ ২৬ তারিখ সকাল থেকে লছমনপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক পথসভা করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সকাল ৯টায় শেরীরচর, সকাল ১০টায় কাজীরচর দাখিল মাদ্রাসা, সকাল ১১টায় দড়িপাড়া নতুন বাজার এবং দুপুর ১২টায় কুসুমহাটির মাছের আড়তে পথসভা করেন ডা. প্রিয়াংকা। প্রতিটি সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি তার বক্তব্যে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শেরপুর সদরকে একটি উন্নত ও মানবিক জনপদে রূপান্তরের অঙ্গীকার তুলে ধরেন।
এর আগে গত ২৫ তারিখ রাতে তিনি ঘুঘরাকান্দী ইউনিয়নের ঘুঘরাকান্দী বাজার ও বেতমারী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণজমায়েতে বক্তব্য রাখেন। এসব সভায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও আজ রাতে শেরপুর সদর পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী কেন্দ্র উদ্বোধন এবং উঠান বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ধানের শীষের এই প্রার্থীর। ধারাবাহিক এই কর্মসূচির মাধ্যমে তিনি ভোটারদের আরও কাছে পৌঁছাচ্ছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সে সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ ,জেলা আহ্বায়ক কমিটির সদস্য ,সাবেক জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম স্বপন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গ্লোডেন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাহারুল ইসলাম আতা, জেলা সেচ্ছসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ঘুঘরাকান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান ,জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)