শেরপুরে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বাচনী ঝুঁকি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের মতবিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের দুইজন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক (লং টার্ম অবজারভার) শেরপুর জেলা শহরের মাধবপুর শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভাটি আজ ২ ফেব্রুয়ারি (সোমবার) শেরপুর প্রেসক্লাবের মিলনায়তনে সভায় সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা, নির্বাচনী সময়ে ঝুঁকি ও হুমকির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন, বাংলাদেশ–২০২৬ এর

জোহানা ভ্যান সামবিক (Johanna Van Sambeek), দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্টাইলিয়ানোস কাস্ত্রান্তাস (Stylianos Kastrantas), দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

আলোচনায় পর্যবেক্ষকরা সাংবাদিকদের কাছে জানতে চান—সংবাদ সংগ্রহের সময় তারা কোনো ধরনের বাধা, ভয়ভীতি বা হুমকির মুখে পড়ছেন কি না, নির্বাচন সংশ্লিষ্ট খবর সংগ্রহ করতে গিয়ে ঝুঁকি আছে কি না এবং বর্তমানে কোনো রাজনৈতিক দল বা পক্ষ থেকে চাপ বা হুমকি আসছে কি না।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, “গত কিছুদিন আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শেরপুরে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ব্যবহৃত যানবাহন ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।”
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মুজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কার্যকরী নির্বাহী সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কাছে তুলে ধরেন। পর্যবেক্ষকরা বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং তা তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)