শেরপুরে সুজনের উদ্যোগে সংসদ প্রার্থীদের মুখোমুখি জনগণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর জেলা প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে শেরপুর-১ (সদর) আসনের প্রার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ আসনের বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে প্রার্থীরা শেরপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে তারা নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কীভাবে কাজ করবেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
আলোচনার এক পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষ প্রার্থীদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। প্রার্থীরা সরাসরি এসব প্রশ্নের উত্তর দেন এবং জনগণের মতামত ও উদ্বেগ গুরুত্বসহকারে শোনেন।
অনুষ্ঠানের শেষপর্বে সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের শপথ নেন।
সুজন শেরপুর জেলা শাখার কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সুজনের কর্তৃপক্ষ সব প্রার্থীদের নিয়ে শপথ বাক্য পাঠ করান সকলকে অঙ্গীকারবদ্ধ হলে আমরা একসাথে কাজ করব একসাথে মিলেমিশে থাকবো শেরপুরের উন্নয়ন করব।
নির্বাচনী ইশতেহার মেনে সকলে আমরা কাজ করব একসাথে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)