মাতৃভাষা দিবসে শেরপুর শহর জামায়াতে ইসলামীর কর্মসূচি: প্রধান অতিথি এমপি রাশেদুল ইসলাম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর শহর শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সকালে শেরপুর শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করা সময়ের দাবি। মাতৃভাষার সঠিক ব্যবহার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর শহর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)