শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। পরে পর্যায়ক্রমে শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মামুনুর রশীদ পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় শেরপুর শহর বিএনপির আহ্বায়ক ও জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব আবু জাফর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না এবং শহর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর সদর থানা বিএনপির পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সদর থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শেরপুর সদর উপজেলা যুবদল, জেলা ছাত্রদল, চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, আরাফাত রহমান স্মৃতি সংসদ ও শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। জেলা ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক বিপু ও সদস্য সচিব হারুনুর রশিদ সহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে প্রভাতফেরিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)