মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শেরপুর জেলা পুলিশের শ্রদ্ধা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি পালন করেছে সমগ্র জাতি। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে শেরপুর জেলা পুলিশও।
দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুর জেলা পুলিশের এ আয়োজন ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)