বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে যুবদলের মিছিল ও লিফলেট বিতরণ

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরে একটি মিছিল বের করা হয় এবং পরে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে মিছিলটি বকশীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, বকশীগঞ্জ উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।লিফলেট বিতরণ শেষে জেলা যুবদলের সদস্যসচিব সুহেল রানা খান বলেন,
“দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণ এখন নিজের ভোট নিজে দেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামী ১২ তারিখের নির্বাচনে যদি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”
প্রচারণাকালে যুবদলের নেতারা এম রশিদুজ্জামান মিল্লাতের সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)