শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মাহমুদুল হাসান রুবেল (৩৪)। তিনি ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মামলায় তিনি ৫৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম–এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বনগাঁও এলাকার একটি বিল থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়।
মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার বাসিন্দা এবং গেসু মিয়ার ছেলে।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন